Weather Update | দুয়ারে পুজো, মাঝেমধ্যেই তাল কাটছে বৃষ্টি! একনজরে আজকের আবহাওয়া আপডেট

Thursday, October 8 2026, 3:05 am
Weather Update | দুয়ারে পুজো, মাঝেমধ্যেই তাল কাটছে বৃষ্টি! একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

পূর্বাভাস বলছে, 9 অক্টোবর অর্থাৎ আগামিকাল শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে । তারপর থেকে শুষ্ক আবহাওয়া।


আজ ৮ই অক্টোবর, বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজকে কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 9 অক্টোবর অর্থাৎ আগামিকাল শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। মনে করা হচ্ছে 14 অক্টোবর বুধবারের মধ্যে বর্ষার বিদায় সম্পূর্ণ হবে। আগামী তিন দিন হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পূর্বদিকের জেলাগুলি, বিশেষ করে নদিয়া, উত্তর 24 পরগনা এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে এক-দু'জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File