Weather Update | আজ শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম? কী বলছে আবহাওয়া দপ্তর?

Wednesday, July 8 2026, 2:52 am
Weather Update | আজ শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম? কী বলছে আবহাওয়া দপ্তর?
highlightKey Highlights

আজ সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নিম্নচাপ।


আজ ৮ই জুলাই, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নিম্নচাপ। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া কলকাতায় আজ জোরদার বর্ষণের সম্ভাবনা নেই। এর জেরে ভ্যাপসা গরমে ভুগতে পারেন মহানগরবাসী। আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File