Weather Update | শরতের আকাশে মেঘের আনাগোনা, বুধে শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

Wednesday, October 7 2026, 3:23 am
Weather Update | শরতের আকাশে মেঘের আনাগোনা, বুধে শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে।


আজ ৭ই অক্টোবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামিকাল অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শহরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File