Weather Update | ছুটির দিনে বৃষ্টিতে ভিজবে গোটা বঙ্গ, একনজরে আজকের আবহাওয়া আপডেট
Sunday, June 7 2026, 2:24 am

Key Highlightsআজ কলকাতায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আজ, ৭ই জুন, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের ফলে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ঝড়বৃষ্টি হবে হাওড়া আর হুগলিতেও। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- পশ্চিমবঙ্গ
- বৃষ্টিপাত
- শহর কলকাতা
- রাজ্য
- সর্বনিম্ন তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা


