Weather Update | মৌসুমী বায়ুর জের, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
Friday, August 7 2026, 2:52 am

Key Highlightsবাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আজ, ৭ই আগস্ট, শুক্রবার শহর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। ভারী বৃষ্টি শহর কলকাতায়। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোম থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে । এরপর থেকে বৃষ্টি কমার নির্দেশ দক্ষিণবঙ্গে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- বৃষ্টিপাত
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা


