Weather Update | নিম্নচাপের জের, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের

Thursday, August 6 2026, 2:45 am
Weather Update | নিম্নচাপের জের, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের
highlightKey Highlights

আজ, বৃহস্পতিবার রাজ্যের উত্তর ও দক্ষিণ — দু’প্রান্তেই কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।


আজ, ৬ই আগস্ট, বৃহস্পতিবার শহর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই বৃষ্টি শহর কলকাতায়। দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ১৫টি জেলার প্রতিটিতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন রাজ্যের বেশির ভাগ জায়গায় বৃষ্টির এই দাপট অব্যাহত থাকবে। ৮ অগস্ট পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File