Weather Update | আজ মেঘমুক্ত কলকাতার আকাশ, মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির দাপট!

Saturday, September 5 2026, 3:58 am
Weather Update | আজ মেঘমুক্ত কলকাতার আকাশ, মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির দাপট!
highlightKey Highlights

শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে।


আজ ৫ই সেপ্টেম্বর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ কলকাতায়। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বেশ কিছুটা বাড়তে পারে বৃষ্টির দাপট। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File