Weather Update | দীপাবলির আগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজবে কলকাতা, একনজরে আজকের আবহাওয়া

Thursday, November 5 2026, 3:20 am
Weather Update | দীপাবলির আগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজবে কলকাতা, একনজরে আজকের আবহাওয়া
highlightKey Highlights

ভূত চতুর্দশী এবং কালীপুজো মোটের উপর শুষ্ক কাটলেও ভাইফোঁটায় ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।


আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালের দিকে মেঘলা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা বা পরিষ্কার আকাশের দেখা মিলতে পারে শহরে। সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার থেকে ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File