Weather Update | শনির কলকাতায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা, পুজোর মুখে ভিজবে শহর

Saturday, October 3 2026, 2:53 am
Weather Update | শনির কলকাতায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা, পুজোর মুখে ভিজবে শহর
highlightKey Highlights

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম, তাপমাত্রাতেও বড় পরিবর্তন নেই।


আজ ৩রা অক্টোবর, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে শহরে। পুজোর আগে স্বস্তি পেতে পারে রাজ্যবাসী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File