Weather Update | সাগরে নিম্নচাপ, রবিতে শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা

Sunday, May 31 2026, 2:33 am
Weather Update | সাগরে নিম্নচাপ, রবিতে শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা
highlightKey Highlights

আজ, ৩১শে মে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে।


আজ, ৩১শে মে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। ভ্যাপসা গরম কিছুটা কমবে। বেলার দিকে শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৪০-৫০ কিমি (সর্বোচ্চ ৬০ কিমি) বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ মে থেকে ১ জুনের মধ্যে সাগরে একটি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। যার প্রভাব পড়বে গোটা পূর্ব ভারতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File