Weather Update | শনিবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা! আজ শহর কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

Saturday, May 30 2026, 1:52 am
Weather Update | শনিবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা! আজ শহর কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
highlightKey Highlights

শনিবার কলকাতার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। শুধু শনিবার নয়, আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মহানগরীর একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।


আজ, ৩০শে মে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। ভ্যাপসা গরম কিছুটা কমবে। শনিবার দুপুরে কলকাতার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File