Weather Update | পুজোর আগে ৭ দিন টানা বৃষ্টি, আজ কোন কোন জেলায় ঝোড়ো আবহাওয়া?
Friday, October 2 2026, 2:55 am

Key Highlightsদক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ২রা অক্টোবর, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দু-এক স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে দুর্বল হচ্ছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- বৃষ্টিপাত
- রাজ্য


