Weather Update | বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনিতে ঝড়বৃষ্টির আশঙ্কা বঙ্গে, ভিজবে শহর কলকাতাও!

Saturday, August 29 2026, 3:08 am
Weather Update | বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনিতে ঝড়বৃষ্টির আশঙ্কা বঙ্গে, ভিজবে শহর কলকাতাও!
highlightKey Highlights

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ শনিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ ২৯শে আগস্ট, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন শহরের আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File