Weather Update | কমেছে ভ্যাপসা গরমের দাপট, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
Thursday, May 28 2026, 2:25 am

Key Highlightsহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট চলবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ২৮শে মে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। ভ্যাপসা গরম কিছুটা কমবে। তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছাকাছি একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বৃষ্টিপাত


