Weather Update | মঙ্গলে একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা, একনজরে আজকের আবহাওয়া
Tuesday, July 28 2026, 3:14 am

Key Highlightsহাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গসলবার সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আজ, ২৮শে জুলাই, মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে থাকা নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। কোথাও কোথাও ইতিমধ্যেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- তাপমাত্রা
- বৃষ্টিপাত
- রাজ্য


