Weather Update | নিম্নচাপের জেরে জেলায় জেলায় দুর্যোগ, আজ কেমন থাকবে কলকাতা-সহ বঙ্গের আবহাওয়া?
Friday, September 25 2026, 2:36 am

Key Highlightsআজ সারাদিন শহরের আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন শহরের আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা - এই জেলাগুলিতে ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- বৃষ্টিপাত
- westbengal
- পশ্চিমবঙ্গ


