Weather Update | বুধবার একধাক্কায় পারদ পড়ল বঙ্গে, একনজরে শহর থেকে জেলার আবহাওয়া আপডেট

Wednesday, November 25 2026, 3:14 am
Weather Update | বুধবার একধাক্কায় পারদ পড়ল বঙ্গে, একনজরে শহর থেকে জেলার আবহাওয়া আপডেট
highlightKey Highlights

উত্তুরে হাওয়ার প্রভাবে রাত ও ভোরের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের অনুভূতি বাড়বে।


পশ্চিমবঙ্গের খবর। উত্তুরে হাওয়ার প্রভাবে রাত ও ভোরের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের অনুভূতি বাড়ছে বঙ্গে। আজ ২৫শে নভেম্বর, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। বিকেলের পর থেকে কমবে তাপমাত্রা। আজ দক্ষিণবঙ্গের জেলাতেগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনাতেও আবহাওয়া শুষ্ক থাকবে, জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File