Weather Update | গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা
Thursday, September 24 2026, 3:07 am

Key Highlightsআজ সারাদিন কলকাতার আবহাওয়া মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দফায় দফায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
আজ ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আবহাওয়া মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দফায় দফায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কাল ২৫ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ২৬ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও ওই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আলাদা ভারী বৃষ্টির সতর্কতা নেই। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বীরভূম এবং হাওড়ার কিছু অংশেও বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা


