Weather Update | আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, জেলায় জেলায় জারি লাল সতর্কতা

Wednesday, June 24 2026, 2:43 pm
Weather Update | আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, জেলায় জেলায় জারি লাল সতর্কতা
highlightKey Highlights

৩০-৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।


রাতে দিকে বঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুই থেকে তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে ঐসব জেলায়। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। বুধ এবং বৃহস্পতিবার উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী সোমবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File