Weather Update | গরমে নাজেহাল রাজ্যবাসী, একনজরে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া আপডেট

Friday, May 22 2026, 2:46 am
Weather Update | গরমে নাজেহাল রাজ্যবাসী, একনজরে দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বাড়বে গরম। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ২২শে মে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বাড়বে গরম। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় গরমের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। রবিবার অবধি বঙ্গে অস্বস্তিজনক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File