Weather Update | তীব্র গরমে পুড়ছে বঙ্গ, বৃষ্টির স্বস্তি মিলবে কী? একনজরে আজকের আবহাওয়া আপডেট
Thursday, May 21 2026, 2:26 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ২১শে মে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে।
আজ, ২১শে মে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আদ্রতা এবং গরমের দাপট বজায় থাকবে। বেলা গড়ালে বদলাতে পারে আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে (বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান) আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪°C বেশি থাকবে। আগামীকাল বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- মৌসম ভবন
- গ্রীষ্মকাল
- বৃষ্টিপাত
- শহর কলকাতা
- রাজ্য


