Weather Update | সাতসকালেই কালো মেঘে ঢাকলো আকাশ, কলকাতা-সহ রাজ্যের ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি
Sunday, September 20 2026, 3:11 am

Key Highlightsআজ সারাদিন গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ ২০শে সেপ্টেম্বর, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার আকাশ। আজ সারাদিন গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দুই ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং-সহ উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমবে বঙ্গে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- কলকাতা পুরসভা
- উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা
- নদীয়া
- তাপমাত্রা
- নিম্নচাপ
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা


