Weather Update | নবমীর দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? ঠান্ডার আমেজ বজায় থাকবে কি? জেনে নিন
Tuesday, October 20 2026, 5:45 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।
আজ দুর্গাপুজোর মহানবমী। আজ ২০শে অক্টোবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। নবমীর দিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। দুপুরের দিকে রোদের তেজ বাড়লে অস্বস্তিকর গরমের সম্ভাবনা আছে। তবে তাপমাত্রার হেরফেরের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও সকালের দিকে কিছু এলাকা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়লে গরম বাড়বে। রাতের আবহাওয়া মনোরম থাকবে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- রাজ্য


