Weather Update | শনিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভিজবে শহর কলকাতা, একনজরে বঙ্গের আজকের আবহাওয়া
Saturday, June 20 2026, 2:09 am

Key Highlightsদক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
আজ, ২০শে জুন, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্রবার প্রায় দিনভর বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে শহরে। উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার এক বা দুই জায়গায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বৃষ্টিপাত


