Weather Update | দূরত্ব বাড়িয়েছে নিম্নচাপ, বঙ্গে কমছে বৃষ্টি, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Thursday, August 20 2026, 3:38 am

Key Highlightsআজ ও আগামীকাল অর্থাৎ, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ২০শে আগস্ট, বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুর্বল হয়েছে নিম্নচাপ৷ বাংলা থেকে দূরত্বও বাড়িয়েছে৷ ফলে বঙ্গে বৃষ্টির পরিমান কমছে। আজ বৃহস্পতিবার শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- তাপমাত্রা
- বৃষ্টিপাত


