Weather Update | কমেছে বৃষ্টির দাপট, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া

Thursday, October 1 2026, 2:54 am
Weather Update | কমেছে বৃষ্টির দাপট, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া
highlightKey Highlights

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাধারণত মেঘলা থাকতে পারে এবং বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ ১লা অক্টোবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে জায়গাভেদে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া দপ্তর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File