Weather Update | মেঘমুক্ত মহাঅষ্টমীর সকাল, কলকাতা সহ গোটা বঙ্গে পুজো কাটবে নিশ্চিন্তে
Monday, October 19 2026, 2:16 am

Key Highlightsসকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে।
আজ দুর্গাপুজোর মহা অষ্টমী। আজ ১৯শে অক্টোবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে শহরে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমানসহ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার কারণে দিনের বেলায় কিছুটা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিনদিন আর বৃষ্টির সম্ভাবনা নেই।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- দুর্গাপুজো


