Weather Update | নিম্নচাপের জের, উইকেন্ডে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা

Sunday, July 19 2026, 3:19 am
Weather Update | নিম্নচাপের জের, উইকেন্ডে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা
highlightKey Highlights

সক্রিয় নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার, কখনও কখনও ৫৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইছে।


আজ, ১৯শে জুলাই, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হবে গুমোট, অস্বস্তিকর গরম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File