Weather Update | আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, একনজরে বঙ্গের আজকের আবহাওয়া আপডেট

Wednesday, August 19 2026, 3:21 am
Weather Update | আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, একনজরে বঙ্গের আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহর ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


রবিবার রাত থেকেই বঙ্গে চলছে ভারী বৃষ্টির দাপট। আজ ১৯শে অগাস্ট, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্র পশ্চিম ও উত্তর–পশ্চিম দিক বরাবর সরে গিয়েছে। তবে অন্তত তিন দিন তার জেরে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File