Weather Update | চতুর্থীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি শহরে, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Wednesday, October 14 2026, 2:29 am
Weather Update | চতুর্থীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি শহরে, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

চতুর্থীর দিন (Weather Today) কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।


দুর্গাপুজোয় শহরে বৃষ্টির ভ্রূকুটি। আজ ১৪ই অক্টোবর, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ চতুর্থীর দিন কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। বিকেলের দিকে দু এক পশলা বৃষ্টি হতে পারে কলকাতায়। আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। উত্তরববঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও কোথাও ভারী দুর্যোগের সম্ভাবনা নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File