Weather Update | রাজ্যজুড়ে শীতের ছোঁয়া, একনজরে শহর কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Saturday, November 14 2026, 2:57 am

Key Highlightsদক্ষিণবঙ্গের জেলাগুলি নতুন করে ভিজতে পারে। সঙ্গে আবার পারদ পতনেরও পূর্বাভাস রয়েছে।
আজ ১৪ই নভেম্বর, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামী দু’দিনে আরও প্রায় দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় এদিন বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। ১৯ নভেম্বর থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- শীত


