Weather Update | মহালয়া মিটতেই শহরে শীতের আমেজ, রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
Sunday, October 11 2026, 3:14 am

Key Highlightsমহালয়া, অর্থাৎ ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ ১১ই অক্টোবর, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন শহরের আকাশ পরিষ্কার থাকবে। রাতের দিকে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই, জানিয়েছে হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- রাজ্য


