Weather Update | বুধে কালবৈশাখীর সতর্কতা জারি মহানগরে, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Wednesday, June 10 2026, 2:11 am
Weather Update | বুধে কালবৈশাখীর সতর্কতা জারি মহানগরে, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আজ দক্ষিণের একাধিক জেলাতেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস আছে।


আজ, ১০ই জুন, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যে রোদ উঠবে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা হাওয়ার পূর্বাভাস আছে। বিকেলের দিকে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File