Weather Update | জন্মাষ্টমীর দিনও বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন

Friday, September 4 2026, 4:00 am
Weather Update | জন্মাষ্টমীর দিনও বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, শুক্রবার, জন্মাষ্টমীর দিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মোটের উপরে মেঘলা থাকতে পারে।


আজ ৪ই সেপ্টেম্বর, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ জন্মাষ্টমীর দিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে শহরের দু এক জায়গায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)-র পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৪৯ মিনিটে প্রথম জোয়ার আসবে এবং রাত ১টা ৫২ মিনিটে দ্বিতীয় জোয়ার শুরু হবে। ভাটা শুরু হবে বিকেল শুক্রবার ৫টা ১৯ মিনিটে। পরে শনিবার ভোর ৬টা ০২ মিনিটে ফের ভাটা শুরু হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File