WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Weather Update | বাড়ছে তাপমাত্রা, সরস্বতী পুজোর আগেই বিদায় নেবে শীত? কী বলছে আবহাওয়া দফতর?

Tuesday, January 20 2026, 4:27 am
Weather Update | বাড়ছে তাপমাত্রা, সরস্বতী পুজোর আগেই বিদায় নেবে শীত? কী বলছে আবহাওয়া দফতর?
highlightKey Highlights

গত রোববারের পর থেকেই দক্ষিণবঙ্গে বিদায় নিয়েছে হাড় কাঁপানো শীত।


গত রোববারের পর থেকেই দক্ষিণবঙ্গে বিদায় নিয়েছে হাড় কাঁপানো শীত। কনকনে ঠান্ডার দাপট কমিয়ে এবার রাজ্যে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। তাহলে কি সরস্বতী পুজোর আগেই পুরোপুরি বিদায় নেবে ঠান্ডা? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে জাঁকিয়ে শীতের অনুভূতি কমলেও, চলতি জানুয়ারি মাস জুড়ে শীতের আমেজ বজায় থাকবে। বিশেষ করে ভোরের দিকে এবং রাতে হিমেল হাওয়া ও ঠান্ডার শিরশিরানি অনুভূত হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File