Weather Update | ধেয়ে আসছে 'অর্ণব', আগামী ৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি জেলায় জেলায়

Tuesday, October 27 2026, 4:26 pm
Weather Update | ধেয়ে আসছে 'অর্ণব', আগামী ৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি জেলায় জেলায়
highlightKey Highlights

শক্তি বাড়িয়ে কার্যত ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত ঘূর্ণিঝড় 'অর্ণব'! সর্বশেষ পাওয়া পূর্বাভাস বলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'অর্ণব' উপকূল থেকে মাত্র ২২০ কিমি দূরে।


উপকূল থেকে মাত্র ২২০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। আগামিকাল সকালে ১৫০ কিমি বেগে ইয়ানামের কাছে ল্যান্ডফল। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে একাধিক রাজ্য-সহ বাংলাতেও। কলকাতা ও রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস বলছে, পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টায় ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় হলুদ সর্তকতা জারি হয়েছে। ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের ২৭-২৯ অক্টোবর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৯ ও ৩০ অক্টোবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File