Weather Update | তীব্র গরমে পুড়ছে মহানগর, একনজরে বঙ্গের আজকের আবহাওয়া আপডেট
Saturday, May 23 2026, 3:08 am

Key Highlightsআজ, ২৩শে মে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ২৩শে মে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশপাশে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বাড়বে গরম। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আজ মহানগরের আকাশ মেঘলা থাকবে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া আপডেট
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- শহর কলকাতা
- রাজ্য


