Weather Update | আগামী ২ থেকে ৩ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি, ৫ জেলায় জারি সতর্কতা

Friday, July 3 2026, 3:37 pm
Weather Update | আগামী ২ থেকে ৩ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি, ৫ জেলায় জারি সতর্কতা
highlightKey Highlights

আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।


আগামী দুই থেকে তিন ঘণ্টায় রাজ্যের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সকালেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ বা কমলা সতর্কতা রয়েছে। শুক্রবার ৩ জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার পর ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছিল হাওয়া অফিস। এছাড়াও রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File