Weather Update | বেলা গড়ালেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, রাখির দিন ভিজবে কোন কোন জেলা?
Friday, August 28 2026, 3:08 am

Key Highlightsআজ, শুক্রবার দিনভর রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও মুষলধারে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ ২৮শে আগস্ট, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে আর্দ্রতা ও ভ্যাপসা গরম আজও বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং পুরুলিয়ায় দিনভর দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- তাপমাত্রা
- বৃষ্টিপাত


