Weather Update | বঙ্গে বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখীর সতর্কতা জারি হাওয়া অফিসের, বইবে ৬০-৭০ কিমি গতিবেগে দমকা হাওয়া

Wednesday, May 27 2026, 1:52 pm
Weather Update | বঙ্গে বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখীর সতর্কতা জারি হাওয়া অফিসের, বইবে ৬০-৭০ কিমি গতিবেগে দমকা হাওয়া
highlightKey Highlights

দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা।


আগামী দুই থেকে তিন ঘণ্টায় রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তৈরি হচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শহর কলকাতাতে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File