Weather Update | যোগ দিবসেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, বঙ্গে জারি হল লাল-কমলা সতর্কতা
Saturday, June 20 2026, 3:10 pm

Key Highlightsহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়খণ্ডের আকাশ বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে পশ্চিমাঞ্চলের আকাশে। সেই কারণে পশ্চিমাঞ্চলের ৪ জেলায় ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। শনিতে হালকা বৃষ্টিতে ভিজেছে রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল যোগ দিবসে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতায়। আগামীকাল পশ্চিমাঞ্চলের ৪ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতার বেশ কিছু অঞ্চলে। উত্তরবঙ্গেও কাল মুষলধারায় বৃষ্টির পূর্বাবাস হাওয়া অফিসের।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত
- মৌসম ভবন
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- ভয়ঙ্কর ঝড়
- শহর কলকাতা
- রাজ্য
- অরেঞ্জ অ্যালার্ট


