Weather Update | বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়

Thursday, July 2 2026, 5:06 pm
Weather Update | বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়
highlightKey Highlights

শনি ও রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। মৎস্যজীবীদের সতর্কবার্তা।


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও বজ্র-বিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। আজ থেকে ৬ই জুলাই অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File