Weather Update | জারি রয়েছে নিম্নচাপের দাপট! মঙ্গলেও ভারী বৃষ্টির আশঙ্কা, লাল সতর্কতা বঙ্গে
Monday, August 17 2026, 4:31 pm

Key Highlightsসোমবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গেও ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রবিবার রাত থেকেই বঙ্গে চলছে ভারী বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের একাধিক জায়গা যেমন হাওড়ার উলুবেড়িয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পটাশপুর-সহ নানা জায়গা জলমগ্ন। সোমবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত কলকাতা-সহ বীরভূম, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। মঙ্গলবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে দু’এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- রাজ্য
- সর্বনিম্ন তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- লাল সর্তকতা
- পশ্চিমবঙ্গ


