Weather Update | সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টি, কলকাতা থেকে শিলিগুড়ি জারি অরেঞ্জ অ্যালার্ট
Friday, July 17 2026, 2:29 pm

Key Highlightsউত্তর ওড়িশা, ঝাড়খন্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে নিম্নচাপ। শনিবার, রবিবার ও সোমবার অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের।
ফের বঙ্গে দুর্যোগের আশঙ্কা। উত্তর ওড়িশা, ঝাড়খন্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে নিম্নচাপ। শনিবার, রবিবার ও সোমবার অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের। শনিবারে বজ্র বিদ্যুত সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতাবজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান. পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দুর্যোগের অতিবৃষ্টির কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গে। মঙ্গল ও বুধবারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। সোমবার থেকে ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- পশ্চিমবঙ্গ
- বঙ্গোপসাগর
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- বৃষ্টিপাত
- শহর কলকাতা
- রাজ্য


