Weather Update | সন্ধ্যেয় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা! কমতে পারে তাপমাত্রার পারদ!

Monday, May 18 2026, 1:46 pm
Weather Update | সন্ধ্যেয় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা! কমতে পারে তাপমাত্রার পারদ!
highlightKey Highlights

সোমবার বিকেলের পর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।


তীব্র তাপদাহে পুড়ছে গোটা বাংলা। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বিকেলের পর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে সাময়িকভাবে পারদ কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বিকেল-সন্ধের দিকে শহরে আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে সন্ধ্যা বা রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। কলকাতা ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File