Weather Update | শহর কলকাতায় ঝিরি-ঝিরি বৃষ্টি, জেলায় জেলায় জারি হাই অ্যালার্ট, একনজরে বঙ্গের আজকের আবহাওয়া
Saturday, August 8 2026, 3:18 am

Key Highlightsআবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, ৮ই আগস্ট, শনিবার শহর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। শনিবার ভোররাত থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায়-দফায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিন কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একটানা বৃষ্টির জেরে ভিজবে শহরের পথঘাট, তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু অঞ্চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- বৃষ্টিপাত
- পশ্চিমবঙ্গ


