WBJEE | প্রকাশিত WBJEE ২০২৬ এর অ্যাডমিট কার্ড, জানুন কীভাবে ডাউনলোড করবেন?
Friday, May 15 2026, 9:33 am

Key Highlightsআজ ১৫ মে, পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিশন বোর্ড (WBJEEB)।
আজ ১৫ মে, পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিশন বোর্ড (WBJEEB)। শুধুমাত্র অনলাইন মোডেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীরা ২৪ মে, বিকেল ৪ টে পর্যন্ত এই অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। WBJEE-র অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in/wbjee -তে গিয়ে ‘Candidate Activity Board’-এ গিয়ে ‘WBJEE 2026 Admit Card’ লিঙ্কে ক্লিক করে, অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা বা সিকিউরিটি কোড লিখে অ্যাডমিট কার্ড দেখার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সাবমিট করতে হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পরীক্ষা
- জয়েন্ট এন্ট্রান্স বোর্ড


