WBCHSE | উচ্চ মাধ্যমিকের মাঝেই বড়ো বদল! শিক্ষা সংসদের সভাপতি পদে বসলেন পার্থ কর্মকার

Saturday, February 28 2026, 6:38 am
WBCHSE | উচ্চ মাধ্যমিকের মাঝেই বড়ো বদল! শিক্ষা সংসদের সভাপতি পদে বসলেন পার্থ কর্মকার
highlightKey Highlights

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরানো হল চিরঞ্জীব ভট্টাচার্যকে।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের লিখিত পরীক্ষা। ২ মার্চ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মার্চ পর্যন্ত। পরীক্ষার মাঝেই বড়ো বদল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরানো হল চিরঞ্জীব ভট্টাচার্যকে। আগামী ৩১ অগস্ট তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই তাঁকে সংসদের সভাপতি পদ থেকে সরাল শিক্ষা দফতর। ওই পদে বসতে চলেছেন পার্থ কর্মকার। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যুগ্ম-সচিব পদে রয়েছেন। পরীক্ষা চলাকালীন সভাপতি বদল নিয়ে প্রশ্ন উঠছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File