WBCHSE Result Out 2026 | প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট, পাশের হারে প্রথম নদিয়া, অষ্টমে কলকাতা!

Friday, November 27 2026, 11:04 am
WBCHSE Result Out 2026 | প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট, পাশের হারে প্রথম নদিয়া, অষ্টমে কলকাতা!
highlightKey Highlights

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশ হল। এদিন সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।


আজ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশ করা হল। পাশের হারে প্রথম নদিয়া, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর, তৃতীয় হাওড়া, চতুর্থ দক্ষিণ ২৪ পরগনা, পঞ্চম হুগলি, ষষ্ঠ উত্তর ২৪ পরগনা, সপ্তম পশ্চিম মেদিনীপুর, অষ্টম কলকাতা, নবম পূর্ব বর্ধমান, দশম দক্ষিণ দিনাজপুর। এরপর তালিকায় রয়েছে কালিম্পং, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, মালদা, পুরুলিয়া, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর। ফল জানতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট https://result.wb.gov.in-এ গিয়ে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File