Weather Update | ২-৩ ঘন্টার মধ্যে ধেঁয়ে আসছে বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়াও!

Monday, March 9 2026, 11:57 am
Weather Update | ২-৩ ঘন্টার মধ্যে ধেঁয়ে আসছে বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়াও!
highlightKey Highlights

বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।


কয়েক ঘন্টার মধ্যেই বদলাবে বাংলার একাধিক জেলার আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়ায় আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানের কিছু অংশে বিকেলের দিকে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File